শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

শাজাহানপুরে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১০ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শাজাহানপুর উপজেলার বাইপাস বেতগারি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (২৭) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৯টায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক সাইফুল ইসলাম উপজেলার সুজাবাদ দহপাড়া গ্রামের মোজাফফর রহমানের ছেলে।

জানা যায়, বগুড়া থেকে মাল বোঝাই একটি ট্রাক বাইপাস বেতগারি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক সাইফুল ইসলাম ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় আহত চার জনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ট্রাক দুইটি আটক করে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় ট্রাকচালক সাইফুল ইসলাম নিহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে এবং ট্রাক দুইটি আটক করে থানা হেফাজতে নেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023