শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় এসআইকে ছুরিকাঘাত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৩ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া সদর উপজেলায় রবিউল ইসলাম (৩০) নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। তিনি বগুড়া পুলিশ লাইন্সে কর্মরত।

 

শুক্রবার রাত ৮টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বিজ্ঞান ভবনের পেছনে এ ঘটনা ঘটে।

 

ঘটনার পর উদ্ধার করে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম বলেন, আহত রবিউল ইসলাম ঘটনার পরে আমাদের জানালে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার মুখে ও ঠোঁটে ছুরিকাঘাত করা হয়েছে।

 

আহত রবিউল জানিয়েছেন, চার থেকে পাঁচজন যুবক তার ওপর অতর্কিত হামলা চালান। তবে এ হামলার কারণ তিনি জানাতে পারেননি।

 

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ বলেন, রবিউল আজিজুল হক কলেজে হাঁটছিলেন। এ সময় অচেনা কয়েকজন হঠাৎ তার ওপর হামলা করেন। তবে কেন এ হামলা হয়েছে, তা এখনও আমরা নিশ্চিত নই।

 

এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023