শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে এক মৎস্য চাষীর পুকুরে বিষ দিয়ে পাবদা রেনু মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। এতে ২ লাখ টাকার মাছ মারা গেছে।

শুক্রবার দুপুরে ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের গোছাইল গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন গোছাইল গ্রামের মৎস্য চাষী মাসুদ রানা সাড়ে তিন বিঘা আয়তনের পুকুর লিজ নিয়ে পাবদা রেনু মাছ চাষ করছিলেন। বৃহস্পতিবার রাতে যে কোন সময় পুকুরে বিষ প্রয়োগ করে দূর্বৃত্তরা। পরে সকালে পুকুরের মাছ মরে ভেসে উঠতে তাকে। স্থানীনরা দেখতে পেয়ে বিষয়টি মৎস্য চাষী মাসুদ রানা অবগত করেন।

মৎস্য চাষী মাসুদ রানা বলেন, গ্রামের পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে পুকুরে প্রায় ২ লাখ টাকার মাছ মারা গেছে।

এবিষয়ে নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023