শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

সোনাতলায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ২জন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার সোনাতলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে সোনাতলা পৌর এলাকার বোচার পুকুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুরের ওসমান গনির ছেলে আশরাফুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী রুকছানা বেগম (৩৩)।
সোনাতলা থানা পুলিশ সুত্রে জানা যায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা থানা পুলিশ পৌর এলাকার বোচার পুকুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে বোচার পুকুর মোড়ে রাজিব এন্টারপ্রাইজ দোকানের সামনে সকাল সাড়ে ১০টার দিকে আন্তজেলা মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম ও তার স্ত্রী রুকসানাকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে অবৈধ ৮০ বােতল ফেনসিডিল উদ্ধার করা হয়।’

সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সােনাতলা থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। আশরাফুলের নামে বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা এবং রুকসানার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023