শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

এবারের হজে মানতে হবে যেসব শর্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২২ মার্চ, ২০২১

ডেস্ক রিপোর্ট

বিশ্বজুড়ে বিরাজ করছে করোনা আতঙ্ক। মহামারি করোনার এই আবহে ২০২১ সালের হজ প্রোটোকল ঘোষণা করেছে সৌদি আরব। এ বছরের হজ প্রোটোকলে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে এ বছর শুধু ১৮-৬০ বছর বয়সীরা হজে অংশ নিতে পারবেন। ভয়েস অব আমেরিকা।

 

হজে অংশগ্রহণকারীদের সৌদি আরবে অবতরণের কমপক্ষে এক সপ্তাহ আগে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের প্রক্রিয়া শেষ করতে হবে। এ ছাড়া সৌদিতে অবতরণের ৭২ ঘণ্টা আগে করা করোনাভাইরাসের পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্টও সঙ্গে রাখতে হবে।

 

এছাড়া সৌদিতে পৌঁছানোর পর হজ যাত্রীদের ৭২ ঘণ্টা কোয়ারেন্টিনে থাকতে হবে। সেখানে আবারও তাদের পিসিআর টেস্ট করা হবে। সেই টেস্টে নেগেটিভ রিপোর্ট আসার পর তবেই কোয়ারেন্টিন শেষ হবে।

 

এ বিষয়ে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসাইন জানান, তারা প্রস্তুতি নিয়ে রাখছেন। তবে এই করোনাকালে সৌদি সরকার বাংলাদেশ থেকে কতজনকে হজ করার অনুমতি দেবে সেটাই এখন দেখার বিষয়।

 

উল্লেখ্য, করোনা মহামারির কারণে সৌদি সরকার ২০২০ সালে বিদেশিদের পবিত্র হজ পালনের অনুমতি দেয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023