শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ৫০

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২০ মার্চ, ২০২১
স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া ব্যাপক হারে করোনার সংক্রমণ বেড়েছে। গেল ২৪ ঘন্টায় ১৯৮টি নমুনার ফলাফলে নতুন করে ৫০জন করোনায় শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ২৫ দশমিক ২৫ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৪জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ৫০জনের মধ্যে  সদরের ৪২জন, দুপচাঁচিয়া ৩জন, আদমদিঘী ২জন, বাকি তিনজন সোনাতলা, কাহালু  ও শাজাহানপুরের বাসিন্দা। শনিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগে জেলায় ১৭ মার্চ ২৪জন এবং ১৮ মার্চ ১৯জনের দেহে করোনা ভাইরাসের প্রমাণ মিলেছিল।

তিনি জানান, ১৯মার্চ জেলার দুইটি পিসিআর ল্যাবে মোট ১৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনায় ৪৮জনের পজিটিভ এবং টিএমএসএস ল্যাবে ১০ নমুনায় ২জনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১০ হাজার ১৫৮জন এবং সুস্থতার সংখ্যা ৯ হাজার ৭৮৩জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৫৩জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ১২২জন।

ডাঃ তুহিন জানান, সবার মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কমে গেছে। অনেকেই মাস্ক পরছে না। যার কারণে বগুড়ায় করোনার সংক্রমণ বাড়বে। তাই সবাই যদি সচেতন না হয় তবে সামনের দিনগুলো আরও খারাপ হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023