শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নাইজারে বন্দুকধারীদের হামলায় নিহত ৫৮

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৭ মার্চ, ২০২১

ডেস্ক রিপোর্ট

নাইজারের সঙ্গে মালি সীমান্তে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছে। স্থানীয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, তিলাবেরি এলাকায় চারটি গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে বন্দুকধারীরা।

 

ওই চারটি গাড়িতে করে লোকজন একটি মার্কেট থেকে বাড়ি ফিরছিল। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। নাইজারে দু’টি গোষ্ঠী বেশ সক্রিয়। ধারণা করা হচ্ছে এদের মধ্যে কোনো একটি গোষ্ঠীই ওই হামলা চালিয়েছে।

 

 

নাইজার সরকারের পক্ষ থেকে টেলিভিশনে এক বিবৃতিতে জানানো হয়েছে, সশস্ত্র ওই বন্দুকধারীদের পরিচয় এখনও জানা যায়নি।

 

চারটি গাড়িতে করে সাপ্তাহিক বাজার সেরে বানিবানগৌ মার্কেট থেকে চিনেদোগার এবং দারে-দায়ে গ্রামের দিকে যাচ্ছিল লোকজন। সে সময়ই অতর্কিত হামলা চালানো হয়।

 

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, বর্বর এই হামলায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। দু’টি গাড়িতে আগুন ধরে গেছে এবং অন্য দু’টি গাড়ি জব্দ করেছে বন্দুকধারীরা। বুধবার থেকে তিনদিনের শোক ঘোষণা করেছে সরকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023