নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
র্যালি, শিশু সমাবেশ, কেক কাটা, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতাসহ নানা আয়োজনে বগুড়ার নন্দীগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে।
বুধবার সকালে প্রথমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, পৌরসভা, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, থানা পুলিশ, হাইওয়ে পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। তারপরে উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কেক কাটা হয়। বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, মেয়র আনিছুর রহমান, ওসি কামরুল ইসলাম, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র, শ্রাবণী আখতার বানু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক কামরুল ইসলাম সবুজ, ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক আবু তৌহিদ রাজীব প্রমূখ। এছাড়া আলোচনা সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা অংশ নেয়।
এদিকে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিক ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন পর্যায়ের আ’লীগের নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।