স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া শহরের নবাববাড়ী রোডস্থ বিএনপি’র কার্যালয়ে আজ সোমবার (১৫ মার্চ) বেলা ২টায় জেলা যুবদলের কমিটি গঠন নিয়ে দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ছুড়িকাঘাতে একজন আহত হয়। আহত ব্যক্তিকে বগুড়া শজিমেক এ নিয়ে যাওয়া হয়। ঘটনায় বগুড়া সদর ফাঁড়ী পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।