স্টাফ রিপোর্টার, বগুড়া
আজ মঙ্গলবার (০৯ মার্চ) দুপুর ১২.৩০ ঘটিকা সময় সোনাতলা থানা দিন মধুপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হইতে মৃত আঙ্গুর শেখের পুত্র মোঃ এনামুল হক(৪৫) গ্রাম -হাঁস রাজ, থানা সোনাতলা, জেলা বগুড়া কে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় । সে অভিনব কায়দায় কক্সবাজার হইতে স্যান্ডেলের ভেতর ও কোমরের লুঙ্গিরট্যাগ এ করে এনেছিলো। এ বিষয়ে সোনাতলা থানায় মামলা প্রক্রিয়াধীন।