শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সাবেক ফরাসি প্রেসিডেন্টের ৩ বছরের দণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

ডেস্ক রিপোর্ট

দুর্নীতির দায়ে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত। এর মধ্যে দুই বছরের সাজা স্থগিত করা হয়েছে। আলজাজিরা, সিএনএন।

 

৬৬ বছর বয়সী সাবেক এ ফরাসি প্রেসিডেন্ট নিজের রাজনৈতিক দলের বিরুদ্ধে একটি তদন্তের গোপন তথ্যের বিনিময়ে একজন ম্যাজিস্ট্রেটকে বিদেশে লোভনীয় চাকরি পাইয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

 

সেই ম্যাজিস্ট্রেট গিলবার্ট আজিবার্ট এবং সারকোজির সাবেক আইনজীবী থিয়েরি হারজগকেও তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে কারাগারে না গিয়ে সাবেক প্রেসিডেন্ট বাড়িতে থেকেই দণ্ড ভোগ করতে পারবেন। সেক্ষেত্রে শরীরে একটি ইলেক্ট্রিক ট্যাগ পরতে হবে তাকে।

 

রায় ঘোষণার সময় বিচারক বলেছেন, সারকোজি জানতেন তিনি যা করছেন তা ভুল। তার এবং আইনজীবী হারজগের কর্মকাণ্ড জনগণের কাছে বিচার ব্যবস্থা সম্পর্কে খুব বাজে ছবি উপস্থাপন করেছে বলেও উল্লেখ করেন বিচারক।

 

তাদের এসব কাজ অনৈতিক প্রভাব পরিচালিত এবং পেশাদারী গোপনীয়তা লঙ্ঘন হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারেন নিকোলাস সারকোজি। ফ্রান্সের ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন সারকোজি।

 

সুদীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে সারকোজির বিরুদ্ধে মামলাটির শুনানি শুরু হয় গত বছর। সোমবার বিকেলে ভরা আদালতে তার বিরুদ্ধে রায় ঘোষণা করেন বিচারক। ‘ওয়্যারটেপিং কেস’ নামে পরিচিত মামলাটির কার্যক্রম শুরু হয়েছিল ২০১৩ সালে। সেসময় তদন্তকারীরা সারকোজির বিরুদ্ধে দুর্নীতির খোঁজে তার এবং আইনজীবী হারজগের ফোনে আড়ি পেতেছিলেন।

 

উল্লেখ্য, তার দলের নির্বাচনী প্রচারণা সংক্রান্ত আর্থিক অনিয়মের বিরুদ্ধে তদন্তের গোপন তথ্য পেতে ২০১৪ সালে ম্যাজিস্ট্রেট আজিবার্টকে ঘুষ প্রদানের দায়ে তাকে সাজা দিয়েছেন আদালত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023