শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মাস্ক পরা নিয়ে কঠোর মুম্বাই! এ পর্যন্ত আদায় সাড়ে ৩০ কোটি রুপি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট

মাস্ক পরা এবং করোনা বিধি মানার জন্য বারবার অনুরোধ করেছেন ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। কিন্তু সাধারণ মানুষ তা না মানায় কঠোর জরিমানার পথে হাঁটছে বৃহন্মুম্বাই পৌর কর্পোরেশন (বিএমসি)। মুখে মাস্ক না থাকলেই করা হচ্ছে জরিমানা।

 

মঙ্গলবার এ রকম ১৪ হাজার ৬০০ জনকে মাস্ক না পরার জন্য জরিমানা করা হয়েছে। জরিমানা থেকে মঙ্গলবার আদায় হয়েছে ২৯ লাখ রুপি।মাস্ক-বিধি না মানায় গেল বছরের মার্চ মাস থেকে এখন পর্যন্ত ১৫ লাখেরও বেশি লোককে জরিমানা করেছে বিএমসি। সেই বাবদ এখন পর্যন্ত আদায় হয়েছে ৩০ কোটি ৫০ লাখ রুপি।

 

বৃহন্মুম্বাই পৌর কর্পোরেশনের কমিশনার আইএস চহ্বল কিছু দিন আগেই কোভিড নিয়ন্ত্রণে প্রকাশ্য স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছিলেন। মাস্ক না পরলে ২০০ রুপি জরিমানার কথাও স্মরণ করিয়েছিলেন মুম্বাইবাসীদের। কিন্তু মঙ্গলবার বিএমসি প্রকাশ করা রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। মাস্ক পরছেন না-এ রকম ২৫ হাজার জনকে প্রতিদিন জরিমানা করার লক্ষ্যমাত্রাও নিয়েছে পৌর কর্তৃপক্ষ।

মুম্বাই পুলিশ এবং রেল কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য নিয়ে সম্মিলিত ভাবে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। মুম্বাইয়ের শহরতলির রেল চত্বরে ৯১ হাজার ৮০০ রুপি জরিমানা আদায় করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, গড়ে প্রতিদিন ২৫ লাখ রুপির জরিমানা আদায় করা হচ্ছে মাস্ক না পরার জন্য।

 

গত এক সপ্তাহে করোনা সংক্রমণ ফের বাড়ছে মহারাষ্ট্রের বেশ কিছু এলাকায়। মানুষ করোনা-বিধি না মেনে চললে রাজ্য জুড়ে ফের লকডাউন জারির হুঁশিয়ারিও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023