শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ক্ষমতা ছাড়ার পর প্রথম জনসমক্ষে আসছেন ট্রাম্প

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট

হোয়াইট হাউজ ত্যাগের পর প্রথমবারের মতো জনসমক্ষে আসছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী রবিবার ফ্লোরিডার অরল্যান্ডোতে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। সিএনএন।

 

সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকেও একই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে পেন্স ওই আমন্ত্রণ গ্রহণে রাজি হননি। তবে সূত্র জানিয়েছে, আয়োজকরা এখন আশাবাদী যে, অনুষ্ঠানটিতে অংশগ্রহণের ব্যাপারে শেষ পর্যন্ত পেন্সের মনোভাব পরিবর্তন হতে পারে।

 

ট্রাম্প যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক ভাবাদর্শের মূল নেতা হিসেবে এখনও স্বীকৃত। প্রেসিডেন্ট হিসেবে চার বছরে যে রাজনীতি তিনি করেছেন এবং তার জেরে আমেরিকায় যে অস্থির অবস্থা তৈরি হয়েছে, তাতে স্বভাবতই তার জনপ্রিয়তা কমেছে। কিন্তু কার্যত যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনীতিতে এখনও পর্যন্ত ট্রাম্পের কোনও বিকল্প দেখা যাচ্ছে না।

 

রক্ষণশীল রাজনীতি ও রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ নিয়ে কথা বলার পাশাপাশি ট্রাম্প এই সভায় অভিবাসন নিয়েও কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

 

অভিবাসনের মধ্য দিয়েই গড়ে উঠেছে আজকের আমেরিকা। বিশ্বের কাছে শক্তিশালী হয়ে ওঠার জন্য দেশটিতে অভিবাসীদের অবদানকে বড় করে দেখা হয়। তবে বরাবরই অভিবাসনবিদ্বেষী ট্রাম্প। তার সময়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে দেয়াল নির্মাণের কাজও শুরু হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023