শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

পটিয়া পৌর নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে গোলাগুলিতে নিহত ১, আনসার ক্যাম্পে আগুন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার , ঢাকা

চট্টগ্রামের পটিয়া পৌর নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে গোলাগুলিতে আবদুল মাবুদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নানের বড় ভাই বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

 

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দার খিল কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিলেও দুপুর নাগাদ তা গোলাগুলিতে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের গুলিতে কাউন্সিলর প্রার্থী মান্নানের ভাই নিহত হন। এরপর বিক্ষুব্ধ কর্মীরা পটিয়া আনসার ভিডিপি ক্যাম্পে অগ্নিসংযোগ করে।

 

 

বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মিনহাজ বলেন, ‘পটিয়া পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দার খিল কেন্দ্রের বাইরে গুলাগুলিতে একজন আহত হয়েছে। তাকে আহত অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে ওই কেন্দ্রে বিজিবি, র্যাব ও পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।’

 

এর আগে পটিয়া পৌরসভা নির্বাচনের ১ নম্বর ওয়ার্ডে আবদুল খালেক নামে এক কাউন্সিলর প্রার্থীকে অপহরণের অভিযোগ পাওয়া যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023