শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মিয়ানমারের জন্য রাখা ৩৫০ কোটি টাকা আটকে দিলো যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট

মিয়ানমার সরকারের জন্য বরাদ্দকৃত চার কোটি ২০ লাখ ডলার (প্রায় ৩৫০ কোটি টাকা) সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র সরকার। বৃহস্পতিবার মার্কিন সহায়তা সংস্থা ইউএসএআইডির ভারপ্রাপ্ত প্রশাসক গ্লোরিয়া স্টিল এই ঘোষণা দেন।

 

তবে রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পাশাপাশি চিন, কাচিন, রাখাইন ও শান রাজ্যে মানবিক সহযোগিতা করবে মার্কিন সরকার।

 

যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপিতে জানানো হয়, সামরিক বাহিনী ‘ক্যু’ এর মাধ্যমে ক্ষমতা দখলের কারণে মিয়ানমারের জন্য বরাদ্দ সহায়তা পর্যালোচনা করছে ইউএসএআইডি। এই পর্যালোচনার কারণে অবিলম্বে মিয়ানমার সরকারের জন্য চার দশমিক দুই কোটি ডলার বরাদ্দ বাতিল করে ওই দেশের সুশীল সমাজকে শক্তিশালী করার কাজে ব্যবহার করা হবে।

 

মিয়ানমারের জনগণের জন্য প্রায় সাত কোটি ডলার সহায়তা দেবে ইউএসএআইডি এবং স্বাস্থ্যখাতে ও কভিড-১৯ মোকাবিলায় একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023