শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

এবার টিকা নিলেন জাতিসংঘ মহাসচিব

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট

করোনাভাইরাস প্রতিরোধে টিকার প্রথম ডোজ নিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ দপ্তরের ওয়েবসাইটে দেয়া এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয় বলে জানিয়েছে আনাদুলো এজেন্সি।

 

এতে বলা হয়, বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতর থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত ব্রোনেক্সে অ্যাডলাই ই. স্টিভানসন হাইস্কুলে তিনি এ টিকা নেন।

 

জাতিসংঘ প্রধান টুইটার বার্তায় বলেন, তিনি টিকা নিতে পেরে ভাগ্যবান এবং কৃতজ্ঞ হয়েছেন। নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ জাতিসংঘের কূটনীতিকদের টিকার আওতায় নিয়ে আসায় তিনি তাদের ধন্যবাদ জানান। তিনি সমতার ভিত্তিতে প্রত্যেকের জন্য টিকা সহজলভ্য করা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

 

জাতিসংঘ প্রধান লিখেছেন, ‘এই মহামারি কবল থেকে আমরা কেউ নিরাপদ না যতক্ষণ না আমরা সকলে নিরাপদ।’ গত ডিসেম্বরে গুতেরেস ঘোষণা দিয়েছিলেন যে তিনি আনন্দের সঙ্গে প্রকাশ্যে টিকা নেবেন। তিনি আরও বলেন, টিকা নেয়া হচ্ছে তার জন্য একটি নৈতিক দায়িত্ব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023