নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় একরাতে ৮টি খড়ের পালায় আগুন দিল দূর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (২৭ জানুয়ারি) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের পাটগাড়ী গ্রামে খড়ের পালায় এ আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার পাটগাড়ী গ্রামের কৃষক খয়বর আলী ৫০ বিঘা জমির চারটি, ফরিদ উদ্দিনের ১০ জমির ২টি ও কৃষক লিটন হোসেনের ১০ বিঘা জমির দুটি খরের পালায় আগুন দিয়েছে দূর্বৃত্তরা। আগুনের শিখা দেখে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংবাদ পেয়ে দ্রুত নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের ইউনিটের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের ইউনিটের ষ্টেশন কর্মকর্তা রতন কুমার দেবনাথ বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে ।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, খড়ের পালায় আগুন দেয়ার বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।