শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

পার্কিংয়ে ঘুমাচ্ছে সৈন্যরা, বাইডেনের দুঃখ প্রকাশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট

মার্কিন ক্যাপিটালে অবস্থানরত ন্যাশনাল গার্ডের কিছু সদস্য গাড়ি পার্কিংয়ের জায়গায় ঘুমিয়ে পড়ার বেশ কিছু ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের জেরে ক্ষমা চেয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। গত ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটালে সহিংসতার বাইডেনের শপথকে ঘিরে ওয়াশিংটন ডিসিতে ২৫ হাজারেরও বেশি সেনা মোতায়েন করা হয়েছিল। বিবিসি।

 

তাদের অনেকেই ক্লান্ত হয়ে গাড়ি পার্কিংয়ের জায়গায় শুয়ে থেকে বিশ্রাম নেন। গত বৃহস্পতিবার ছড়িয়ে যাওয়া কিছু ছবিতে দেখা যায়, সেনা সদস্যরা গাড়ি পার্কিংয়ের জায়গায় শুয়ে আছেন। এই পরিস্থিতি রাজনীতিবিদদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে এবং কিছু রাজ্যের গভর্নর এই বিতর্কের কারণে সেনা প্রত্যাহার করেছেন।

 

এ ঘটনার জেরে প্রেসিডেন্ট জো বাইডেন ন্যাশনাল গার্ডের প্রধানকে গতকাল শুক্রবার ফোন করে দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে করণীয় সম্পর্কে জানতে চেয়েছেন। এছাড়া মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করে ব্যক্তিগতভাবে তাদের ধন্যবাদ দিয়েছেন। তিনি বলেছেন, আমাকে এবং আমার পরিবারকে নিরাপদ রাখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তিনি হোয়াইট হাউস থেকে উপহার হিসেবে সেনাদের জন্য বিস্কুট নিয়ে যান।

 

 

গাড়ি পার্কিংয়ের জায়গায় সেনাদের ছবি ভাইরাল হওয়ার পরই সমালোচনার সৃষ্টি হয়। অনেকে তাদের অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করেছেন। কয়েকদিন যাবৎ সর্বোচ্চ সতর্কতায় থাকায় তাদের অনেকে সময়মতো টয়লেটে যেতে পারেননি বলেও অভিযোগ ওঠেছে। তাদের মধ্যে কমপক্ষে একশ বা দুইজন করোনায় আক্রান্ত হয়েছে বলেও জানিয়েছে রয়টার্স।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023