শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন: রিপু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেছেন, নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী আনিছুর রহমানকে নৌকা মার্কায় ভোট দিন। আপনাদের সেবা করার সুযোগ করে দিন। নৌকা মার্কা ছাড়া নন্দীগ্রাম পৌরসভা মানুষের উন্নয়ন সম্ভব নয়। আগামী ৩০ জানুয়ারি নির্বাচনে নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার বিকেলে নন্দীগ্রাম সরকারি মডেল হাইস্কুল মাঠে রিক্সা-ভ্যান শ্রমিক আয়োজিত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি লাল চাঁদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আসাদুর রহমান দুলু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী হিরো, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মেয়রপ্রার্থী ও পৌর আ’লীগের সভাপতি আনিছুর রহমান, আ’লীগ নেতা শফি উদ্দিন, আলী হাসান, মুকুল হোসেন, স্বপন চন্দ্র, আফজাল হোসেন, মখলেছুর রহমান, মুক্তার হোসেন, মোরশেদুল বারী, মহিলা আ’লীগের সভানেত্রী মাহফুজা চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, সাধারন সম্পাদক মাহমুদ আশরাফ, শ্রমিক লীগের সাধারন সম্পাদক সরফুল হক, কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, ছাত্রলীগের সভাপতি তুহিন আহম্মেদ, সহ-সভাপতি আল নোমান, যুগ্ম-সম্পাদক আবু তৌহিদ রাজীব প্রমূখ। পরে নৌকা প্রার্থীর পক্ষে দুইশতাধিক রিক্সা-ভ্যান নিয়ে শো-ডাউন দেয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023