শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে বিএনপির প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সুশান্ত কুমার শান্ত’র নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন। একই সঙ্গে সুষ্ঠভাবে নির্বাচনের স্বার্থে অতিরিক্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) প্রদানের দাবি জানান।
শনিবার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনী রিটার্নিং কর্মকর্তার বরাবরসহ বিভিন্ন দপ্তরে এ অভিযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী সুশান্ত কুমার শান্ত।
অভিযোগে উল্লেখ করা হয় গত ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর আমি আমার প্রচারণা শুরু করি। যার অংশ হিসেবে নির্বাচনী এলাকায় যেসব ধানের শীষ প্রতীকের পোস্টার লাগানো হয়েছিল, তা ছিঁড়ে ফেলা হয়েছে। এছাড়া আমিসহ আমার কর্মী সমর্থকদের ভয়-ভীতি ও নির্বাচনী মাইকিং কাজে বাধা প্রদান করা হচ্ছে। তাই সুষ্ঠভাবে নির্বাচনের স্বার্থে স্থানীয় প্রশাসনের পাশাপাশি অতিরিক্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) দেয়ার দাবি জানান।
এবিষয়ে সহকারী রির্টানিং কর্মকর্তা ও নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023