নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা’র দ্রুত সুস্থতা কামনা করে মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ যোহর কলেজ জামে মসজিদে তার পরিবার ও আ’লীগের পক্ষ থেকে সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হয়। এছাড়া ইউনিয়ন আ’লীগ ও বাসষ্ট্যান্ড দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ রানার সুস্থতা চেয়ে দোয়া করেছেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, পৌর আ’লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক মুকুল হোসেন, আ’লীগ নেতা মখলেছুর রহমান মিন্টু, জুলফিকার আলী, কালিপদ রায়, আনিছুর রহমান আলো, বকুল হোসেন, তীর্থ সলিল রুদ্র, পৌর শ্রমিক লীগের সাধারন সম্পাদক সানোয়ার হোসেন মিলনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য শাশুড়ির দায়ের করা মামলায় আনোয়ার হোসেন রানা এবং তাঁর স্ত্রী আকিলা সরিফা সুলতানা কারাগারে রয়েছেন।