শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১১

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৮ জন।

 

রোববার ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বোর্ডের (বিএনপিবি) বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 

বিএনপিবির মুখপাত্র রাদিত্য জাতি এক বিবৃতিতে জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে পশ্চিম জাভার চিহানগিউয়াং গ্রামে ভূমিধসের ঘটনাগুলো ঘটেছে। গ্রামটি রাজধানী জাকার্তা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণপূর্বে।

 

রাদিত্য বলেন, প্রবল বৃষ্টিপাত ও আলগা মাটির কারণে প্রথম ভূমিধসের ঘটনাটি ঘটে। কর্মকর্তারা এখানে উদ্ধারকাজ চালানোর সময় পরবর্তী ভূমিধসটি হয়।

 

রোববার সকাল পর্যন্ত পাওয়া হতাহতের এ সংখ্যা প্রাথমিক বলে জানিয়েছেন তিনি। বৃষ্টি ও বজ্রপাত দিনভর উদ্ধারকাজে বিঘ্ন ঘটাতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023