শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

শপথে ট্রাম্প থাকছেন না, বাইডেনের স্বস্তি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে সদ্য সাবেক প্রেসিডেন্টের উপস্থিত থাকা পুরনো রীতি। ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি তার উত্তরসূরী ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে থাকবেন না।

 

এ খবরে স্বস্তি প্রকাশ করেছেন বাইডেন। তিনি বলেন, আমি শুনলাম যে ট্রাম্প শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন না। এটা ভালো সিদ্ধান্ত। খুব কম বিষয়ে আমরা (ট্রাম্প ও বাইডেন) একমত হয়েছি। এটা তার মধ্যে একটি।

বাইডেন আরও বলেন, তিনি (ট্রাম্প) দেশের জন্য বিব্রতকর, বিশ্বের জন্য বিব্রতকর। এই দায়িত্বে থাকার তার কোনো যোগ্যতা নেই।

 

মন্ত্রিসভার মনোনীত সদস্যদের সঙ্গে পরিচয় করে দেওয়ার পর ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ট্রাম্প লোক দেখানোর জন্য কিছু করছেন না। এটা খুব ভালো।

 

তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আনন্দ প্রকাশ করেন বাইডেন। তিনি বলেন, মাইক পেন্সকে স্বাগত। আমরা সম্মানিতবোধ করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023