শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় পাকিস্তান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট

স্বাধীনতার আগে দমন-পীড়নের ইতিহাস ভুলে নতুন করে দ্বিপাক্ষিক সম্পর্ক শুরুর আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, ইতোমধ্যেই বাংলাদেশিদের জন্য সবধরনের ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইসলামাবাদ, বিনিময়ে বাংলাদেশের কাছ থেকেও একই সুবিধা চায় তারা। আলজাজিরা।

 

গত বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ দাবি জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের নতুন রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকি। ঢাকায় পাকিস্তানের হাইকমিশন এক বিবৃতিতে বলেছে, সকল পর্যায়ে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে রাজি হয়েছে দুই পক্ষ। ইমরান আহমেদ সিদ্দিকি বলেন, পাকিস্তানিদের জন্য বাংলাদেশের বিধিনিষেধ এখনও বহাল রয়েছে। একারণে আমি পররাষ্ট্রমন্ত্রীকে (শাহরিয়ার আলম) জানিয়েছি, আমাদের পক্ষ থেকে এরই মধ্যে সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

 

১৯৭১ সালে টানা নয় মাস পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ শেষে জয়লাভ করে তৎকালীন পূর্ব পাকিস্তান, জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম নতুন রাষ্ট্র বাংলাদেশ। এতে সহযোগিতা করেছিল পাকিস্তানের চিরশত্রু ভারত। শুরু থেকেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শীতল। ২০০৯ সালে বাংলাদেশ একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল চালু করলে বিরোধ আরও তীব্র হয়।

 

তবে আল জাজিরার বিশ্লেষকরা বলছেন, অভিন্ন নদীর পানি ভাগাভাগি, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি হত্যা, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পাসের মতো বিষয়গুলোতে ভারতের ‘পক্ষপাতদুষ্ট মনোভাব’-এর কারণে সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী হয়ে উঠেছে বাংলাদেশ।

 

গত বছরের জুলাইয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফোন করেন। গত বৃহস্পতিবারও বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর কাছে ফোন করেছেন পাকিস্তানি দূত। তাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়েই আলোচনা হয়েছে বলে জানা গেছে।

 

উল্লেখ্য, উভয়পক্ষ দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আন্তঃপররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকে সম্মত হয়েছে। বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সবশেষ এধরনের বৈঠক হয়েছিল ১০ বছর আগে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023