শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে বগুড়া জেলা ছাত্রলীগ আয়োজিত ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভার আয়োজিন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।

জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায়ের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা এ্যাড. মকবুল হোসেন মুকুল, আলতাফুর রহমান মাসুক, এমএ বাসেদ, মুনসুর রহমান মুন্নু, টি জামান নিকেতা, আসাদুর রহমান দুলু, শাহাদাৎ আলম ঝুনু, এ্যাড. জাকির হোসেন নবাব, রফিনেওয়াজ খান রবিন প্রমুখ।
সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, সংগঠনের পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে আতসবাজি ফোটানো হয় ও মিষ্টি বিতরণ করা হয়। দিনটিকে উপলক্ষে বগুড়া আজিজুল হক কলেজ ছাত্রলীগ প্রথম প্রহরে ক্যাম্পাসে ফানুস উড়িয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023