শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

সন্তানের উপর রাগ করে সম্পত্তি লিখে দিলেন পোষ্য কুকুরকে!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট

সন্তানদের ওপর রাগ করে নিজের সম্পত্তির একটা অংশ উইল করেছেন স্ত্রীর নামে। আর বাকী অংশ লিখে দিলেন নিজের পোষ্য কুকুরকে। অদ্ভুত এ ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। মধ্য বয়সী ওই ব্যক্তির অভিমত পোষ্য কুকুরটিই তার নিজের ছেলের মতো।

 

জানা গেছে ওম নারায়ণ ভার্মা নামে রাজ্যটির ছিন্দওয়ারা জেলার বাদিওয়ারা গ্রামের বাসিন্দা পেশায় কৃষক। পূর্বপুরুষদের কাছ থেকে প্রাপ্ত সম্পতি তার স্ত্রী চম্পা বাই ও নিজের পোষা নেড়ি কুকুর জ্যাকির নামে লিখে দিয়েছেন। অর্থাৎ ওম নারায়ণের মৃত্যুর পর এই দুইজনেই তার আইনসম্মত উত্তরাধিকারী হবেন।

আসলে নানা কারণে ৫০ বছর বয়সী ওম নারায়ণ নিজের ছেলের ওপর অসন্তুষ্ট, তাই তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে স্ত্রী ও পোষ্য জীবকে এই সম্পত্তি লিখে দিয়েছেন তিনি। তবে এও জানিয়েছেন জ্যাকিকে যদি কোন ব্যক্তি নিয়ে গিয়ে তার দেখাশোনা করেন, তবে সেক্ষেত্রে জ্যাকির নামে লিখে দেওয়া অংশের ভাগীদার হতে পারবেন সেই ব্যক্তি।

 

ওম নারায়ণ বলেন, ‘আমার স্ত্রী ও পোষ্য কুকুর-ই আমার দেখাশোনা করে। আমি তাদের কাছে খুবই কাছের মানুষ। আমার মৃত্যুর পর আমার দ্বিতীয় স্ত্রী চম্পা বাই ও পোষ্য কুকুর জ্যাকি আমার গোটা সম্পত্তির মালিক হবে। এবং যদি কোন ব্যক্তি জ্যাকির দায়িত্ব নেয় তবে সেক্ষেত্রে সেই ব্যক্তি জ্যাকির অংশের সম্পত্তির মালিকানা পাবে।’

নিজের নামে ২১ একর জমি রয়েছে ওম নারায়ণের। আছে দুই জন স্ত্রী। প্রথম পক্ষের স্ত্রীর নাম ধনবন্তী ভার্মা। সেই পক্ষে আছে তিন কন্যা এবং এক পুত্র। দ্বিতীয় পক্ষে দুই কন্যা সন্তান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023