শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

স্কুলে স্কুলে শিক্ষার্থীদের বই বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

আজ শুক্রবার বছরের প্রথম দিন থেকে স্কুলে স্কুলে শুরু হচ্ছে শিক্ষার্থীদের বই বিতরণ। ইতোমধ্যে বই বিতরণের সব প্রস্তুতি শেষ হয়েছে।

 

এর আগে বৃহস্পতিবার পাঠ্যবই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

প্রতি বছর গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করা হয়। তবে এবার করোনার কারণে গণভবন থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

 

আজ থেকে সারাদেশে পর্যায়ক্রমে ১২ দিনে শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক।

 

জানা গেছে, শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে এবার প্রতিটি শ্রেণির বই বিতরণের জন্য মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলোকে তিন দিন সময় দেয়া হবে। ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণে ১২ দিন সময় পাবে স্কুলগুলো। ইতোমধ্যে মাঠ পর্যায়ে বই পাঠানো হয়েছে। স্কুল থেকেই শিক্ষার্থীদের বই সংগ্রহ করবেন। স্কুলগুলো আলাদা আলাদাভাবে প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণের ব্যবস্থা করবে।

 

প্রতিটি শ্রেণির বই বিতরণে তিন দিন করে সময় পাবে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলো। ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি ৯ম শ্রেণির শিক্ষার্থীদের, ৪ থেকে ৬ জানুয়ারি ৮ম শ্রেণির শিক্ষার্থীর, ৭ থেকে ৯ জানুয়ারি ৭ম শ্রেণির শিক্ষার্থীদের এবং ১০ থেকে ১২ জানুয়ারি ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণ করতে এ স্কুলগুলোকে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

 

একদিনেই প্রাথমিক বিদ্যালয়গুলোর বই বিতরণ করা যাবে বলে ধারণা মাঠ পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের। তবে, যেসব প্রতিষ্ঠানে ৬০০ জনের বেশি শিক্ষার্থী রয়েছে সে স্কুলগুলোর বই বিতরণে দুই-তিন দিন সময় লাগতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023