শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় ছাত্রলীগ কর্মী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নূর ইসলাম রকি (২২) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। সে ভাটরা ইউনিয়নের শ^শীনগর গ্রামের আব্দুস সালামের ছেলে এবং সরকারি আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র।

 

সোমবার সকালে ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রোববার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে কুমিড়া পন্ডিতপুকুর বাজারে এ দূর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, রোববার রাত ৯ টার দিকে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে কুমিড়া পন্ডিতপুকুর বাজারে পিছন দিক থেকে মোটরসাইকেলে ট্রাক ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা নূর ইসলাম রকি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রকি ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। তার মৃত্যুতে ছাত্রলীগের নেতাকর্মীসহ নানা শ্রেণির পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023