শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ফ্রান্সে তিন পুলিশকে গুলি করে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

ফ্রান্সে তিন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া গুলিতে আরো এক পুলিশ আহত হয়েছেন।

 

এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মধ্য ফ্রান্সে তিন পুলিশকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

 

ফ্রান্সের স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির ‘সেইন্ট জাস্ট’ এলাকার কাছে পারিবারিক সহিংসতার ফোন পেয়ে এক নারীকে উদ্ধার করতে যান পুলিশ। ঐ নারী বাড়ির ছাদে আশ্রয় নেয়।

 

বিএফএম টিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ ওই বাড়িতে প্রবেশের চেষ্টা করলে ৪৮ বছর বয়সী এক লোক গুলি ছুঁড়েন।

 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার আগে ওই ব্যক্তি একপুলিশকে গুলি করে হত্যা করে। এরপর আরও দুই পুলিশ গুলিতে নিহত হন।

 

কর্মকর্তা জানিয়েছেন, ওই নারীকে উদ্ধার করা হয়েছে। সেসময় ঘটনাস্থলে আরো সাতজন পুলিশ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023