শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

আসছে মৃদু শৈত্য প্রবাহ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

কমছে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য। ফলে আগের তুলনায় শীত অনুভূত হচ্ছে বেশি। তবে এখনও ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি কোনও এলাকার তাপমাত্রা। আজ (১৭ ডিসেম্বর) বা আগামীকাল (১৮ ডিসেম্বর) দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে জেকে বসতে পারে শীত। বইতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ। তাপমাত্রা নেমে যেতে পারে ১০ এর নিচে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এমন তথ্য জানা গেছে।

 

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ‘আগামীকাল অথবা পরশু তাপমাত্রা বেশ কিছুটা কমে যাবে। এতে দেশের একটি বড় অংশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। তবে তীব্র কিছু হবে না।’ তিনি বলেন, ‘শৈত্য প্রবাহ মূলত হবে রাজশাহী, রংপুর ও খুলনায়। এর বাইরের অঞ্চলগুলোতেও তাপমাত্রা কিছুটা কমবে।’

 

আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর আশেপাশের এলাকা পর্যন্ত অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকাল থেকে শেষ রাত পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

 

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১২ দশমিক ৫। এই হিসাবে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। এদিকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা গতকাল ১৭ দশমিক ৫, আজ তা কমে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। একইভাবে ময়মনসিংহে গতকাল ছিল ১৪ দশমিক ৪, আজ তা কমে হয়েছে ১৪ দশমিক ২; চট্টগ্রামে ছিল ১৮ দশমিক ৫, আজ ১৭ দশমিক ৫;  সিলেটে ছিল ১৬ দশমিক ২, আজ কমে ১৬; রাজশাহীতে ছিল ১৬, আজ ১৩ দশমিক ৪; রংপুরে ছিল ১২, আজ ১৪ দশমিক ২; খুলনায় ছিল ১৭ দশমিক ৫,  আজ ১৬ এবং বরিশালে সবচেয়ে বেশি কমেছে। সেখানে ছিল ১৫ দশমিক ৫, আজ ৩ ডিগ্রি কমে ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

এদিকে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘এখন দিনের ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে এসেছে। এ কারণে তাপমাত্রা খুব না কমলেও শীত বেশি অনুভূত হচ্ছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023