শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে মহান বিজয় দিবস উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। এরপরে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। পরে একে একে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপি, প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন। তারপর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়। এরপরেই উপজেলা পরিষদে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

 

উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম, দায়িত্বপ্রাপ্ত ওসি আব্দুর রশিদ সরকার, মেয়র কামরুল হাসান জুয়েল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র, শ্রাবণী আকতার বানু, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক মুকুল হোসেন, আ’লীগ নেতা কালিপদ রায়, মুক্তার হোসেন, আনিছুর রহমান আলো, মোতাহার আলী, স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিকলীগের সাধারন সম্পাদক সরফুল হক উজ্জলসহ সাংবাদিক, জনপ্রতিনিধি ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মকর্মচারীগণ উপস্থিত ছিলেন।
তবে বিজয় দিবস উপলক্ষে প্রতি বছর এই দিনে নন্দীগ্রাম মুনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে কুচকাওয়াজ, শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শনসহ বিভিন্ন আয়োজন থাকলেও, করোনা ভাইরাস পরিস্থিতিতে এবার সেসব কর্মসূচি বাতিল করেছে উপজেলা প্রশাসন। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতারের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023