শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সরকারের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীরা প্রস্তুত: মজনু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া
গতকাল বেলা ১২ টায় সাতমাথায় বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত স্বাধীন বাংলার মহান স্থপতি, বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য অবমাননা ও ভাংচুরের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বগুড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টেম্পল রোড সাতমাথায় মুজিব মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার রহমান শান্ত’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথি বগুড়া জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক এ কে এম আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ জাকির হোসেন নবাব, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইতিহাসের মিমাংসিত বিষয় নিয়ে একটি উগ্র মৌলবাদী গোষ্ঠী দেশব্যাপী ধর্মীয় বিভেদ তৈরীর অপচেষ্টায় লিপ্ত হয়েছে। ৭১’র পরাজিত শক্তি আবার মাথা চারা দেওয়ার চেষ্টা করছে তারা বার বার ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যার জন্ম না হলে এই স্বাধীন সার্বভৌমত্ব পেতাম না, যার জন্ম না হলে লাল সবুজের পতাকা পেতাম না, যার জন্ম না হলে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না সেই মহান নেতা, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্বাধীন বাংলার মহান স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাস্কর্যকেই আঘাত করেনি তারা বাংলাদেশকে আঘাত করেছে। তিনি আরো বলেন, পৃথিবীর প্রায় সকল দেশে ভাস্কর্য রয়েছে। এই ভাস্কর্য সেই দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে বহন করে। অনেক বারাবারি করেছেন, এখন থামুন, আর বারাবারি করেন না। যদি করেন, তাহলে আমরা আর ঘরে বসে থাকবো না। উগ্র সাম্প্রাদায়িক মৌলবাদী গোষ্ঠীর সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীরা প্রস্তুত। আরো উপস্থিত ছিলেন, আবু জাফর সিদ্দিকী রিপন, প্রভাষক মনিরুজ্জামান মনির, গোলাম হোসেন, মোহাম্মদ আলী সিদ্দিক, মহিদুল ইসলাম, নাজমুল কাদির শিপন, বনি ছদর খুররম, ওবাইদুল হক প্রিন্স, রেজাউল করিম রিয়াদ, নুরুন্নবী সরকার, আরিফুল হক বাপ্পী, মশিউর রহমান মামুন, মীর জোবায়ের জয়, হযরত আলী, আব্দুল ওয়াদুদ পাপ্পু, খালেকুন্নাহার পলি, রশ্মি স্বর্ণা, সুলতান মাহমুদ প্রিন্স, ইমরান হোসেন রাজু, জাকিউল ইসলাম লিচু, শাহিন আলম, মাসুদ রানা, মামুনুর রশিদ, প্রভাষক মামুন, প্রভাষক রাজু, মিনহাজুল ইসলাম, রাশেদ ইসলাম, আব্দুল হাকিম, সোহানুল ইসলাম, নাসিমুল বারী নাসিম, আতাউর রহমান, আতা, মশিউর রহমান মন্টি, মোঃ লিটন শেখ, মোঃ নুরুজ্জামান, সুলতান মন্ডল সজল, সাইফুল ইসলাম, মানিক, সহ জেলা শাখা, পৌর শাখা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023