শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

ইমরান খানকে মরিয়ম নওয়াজের কঠোর হুঁশিয়ারি, আসতে পারে বড় সিদ্ধান্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে মরিয়ম নওয়াজের নেতৃত্বে একাট্টা হচ্ছে দেশটির বিরোধী দলগুলো।

 

পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ থেকে মঙ্গলবার গণইস্তফা দেওয়ার কথা রয়েছে বিরোধী দলের সদস্যদের।

এর মধ্য দিয়ে ইমরান খান সরকার পতন ঘটানোর হুমকি দিয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সহসভাপতি মরিয়ম নওয়াজ।

 

যদি এমনটি না-ও হয়, বিরোধী ১১ দলের জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) মঙ্গলবার একটা বড় সিদ্ধান্ত নেবে বলে গণমাধ্যমকে জানিছেন মরিয়ম। খবর জিও নিউজের।

 

বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেহাল অর্থনীতির মতো নানাবিধ বিষয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের ওপর লাগাতার চাপ বাড়াচ্ছেন বিরোধীরা।

 

১৬ অক্টোবর থেকে এখনও পর্যন্ত দেশের নানা প্রান্তে অন্তত পাঁচটি সরকারবিরোধী সভা করেছে পিডিএম। পরবর্তী সভা রয়েছে লাহৌরে ১৩ ডিসেম্বর।

 

ইমরান খানের সরকার ওই সভা আয়োজনের অনুমতি নাও দিতে পারে। যদিও ইমরান খান জানিয়েছেন কাউকে আটকানো হবে না।

 

কিন্তু সমাবেশে উপস্থিত প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর করা হবে।  রোববার লাহোরে দলীয় সোশ্যাল মিডিয়াকর্মীদের সভায় মরিয়ম এ হুমকি দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023