শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

অরুণাচল প্রদেশের কাছে ৩টা গ্রাম বানাল চীন, চাপে ভারত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

ভারতের সঙ্গে থাকা প্রতিটি সীমান্ত এলাকায় সেনার সংখ্যা আরও বাড়ানোর পাশাপাশি বিভিন্ন পরিকাঠামোও তৈরি করছে চীন। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় গ্রাম বানাচ্ছে, রাস্তা তৈরি করছে। এমনকী ক্ষেপণাস্ত্রও মোতায়েন করেছে। এমনটাই দাবি করছে ভারত। খবর সংবাদ প্রতিদিনের।

 

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে ফেব্রুয়ারি মাসে প্রথম জানা যায় তিনটি দেশের সংযোগস্থল সংলগ্ন বুম লা পাস থেকে পাঁচ কিলোমিটার দূরে ফাঁকা এলাকায় কিছু বাড়ি তৈরি করছে চীন। কিন্তু, সম্প্রতি ওই এলাকার উপগ্রহ চিত্র থেকে দেখা যায় ইতিমধ্যেই সেখানে তিনটি গ্রাম তৈরি করেছে বেইজিং। ঠিকঠাক রাস্তা-সহ অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থাও করা হয়েছে।

বিষয়টি প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসেছে দিল্লি। পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ভারতকে চাপে রাখতেই নতুন এই কৌশল নিয়েছে শি জিনপিংয়ের সরকার। ভারতের অভিযোগ, এভাবে অরুণাচলের কাছে নতুন কোনো অশান্তির ছক কষছে।

 

এপ্রসঙ্গে চীন সংক্রান্ত ভারতীয় বিশেষজ্ঞ ব্রহ্ম চেল্লানি জানান, কমিউনিস্ট পার্টির হান চাইনিজ ও তিব্বতীয় সদস্যদের ব্যবহার করে অরুণাচল প্রদেশ সীমান্তে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে চীন। দক্ষিণ চীন সাগরে যেমন প্রথমে নিজেদের দেশের মৎস্যজীবীদের ঢুকিয়ে জলসীমা বাড়ানোর পরিকল্পনা নিয়েছিল বেইজিং। ঠিক একইভাবে অরুণাচল প্রদেশে বিভিন্ন জায়গায় নিজেদের লোক অনুপ্রবেশ করিয়ে পরিকাঠামো তৈরির মাধ্যমে ভারতের উপর চাপ বাড়াচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023