শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

রাশিয়ায় ব্যাপকভাবে টিকা প্রয়োগের নির্দেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহে রাশিয়াজুড়ে কোভিড-১৯–এর বিরুদ্ধে একটি বড় আকারে স্বেচ্ছাসেবী টিকাদান কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন। নিজেদের উদ্ভাবিত টিকা স্পুটনিক-ভি ৯২ শতাংশ কার্যকর দাবি করার পরেই বুধবার এ নির্দেশনা জারি করেন পুতিন। খবর আলজাজিরার।

 

আগামী কয়েকদিনে দেশটিতে ২০ লাখ টিকা উৎপাদন করা হবে। তিনি বলেছেন, রাশিয়া উদ্ভাবিত স্পুটনিক-৫ টিকাটি পাওয়ার তালিকার শুরুতেই থাকবেন শিক্ষক ও চিকিৎসকেরা। রাশিয়ার তৈরি স্পুটনিক-৫ টিকাটির ক্লিনিক্যাল পরীক্ষা অসম্পূর্ণ থাকলেও দেশটির নিয়ন্ত্রকেরা এর অনুমোদন দিয়ে দিয়েছেন।

 

এ টিকাটির দুটি ডোজ ইনজেকশন হিসেবে নিতে হয়। স্পুটনিক-৫ ছাড়াও আরও একটি টিকার জরুরি অনুমোদন দিয়েছে দেশটি। তৃতীয় আরেকটি টিকা নিয়েও রাশিয়া কাজ চালিয়ে যাচ্ছে।

 

রাশিয়া ইতিমধ্যে উচ্চ ঝুঁকিতে থাকা এক লাখ মানুষকে টিকা দিয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাস্কো জাতিসংঘের কাছে স্পুটনিক-৫ টিকা নিয়ে পৃথক এক উপস্থাপনায় এ তথ্য জানান। তার উপস্থাপনা অনুযায়ী, বিশ্বে বর্তমানে ৪৫ হাজারের বেশি মানুষের ওপর উপস্থাপনা টিকাটির পরীক্ষা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023