শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সাংবাদিক মান্না আতোয়ারের উপর ফের সন্ত্রাসীদের ককটেল নিক্ষেপ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া
দৈনিক মুক্তজমিন পত্রিকার নির্বাহী সম্পাদক মান্না আতোয়ারের উপর ফের সন্ত্রসীরা তার ব্যবহৃত কারের সামনে মোটর সাইকেল ব্যারিকেট দিয়ে পর-পর দু’টি ককটেল নিক্ষেপ করে। সংবাদ পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। জানা গেছে, মান্না আতোয়ার তার ব্যক্তিগত কারগাড়ী নিয়ে নন্দীগ্রাম যাওয়ার পথে আজ বুধবার সন্ধ্যা ৬টায় নন্দীগ্রাম ফিলিং স্টেশন হতে ১’শ গজ দুরে সাবেক পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রাস্তায় দু’জন দূর্বৃত্ত মোটর রাস্তায় ব্যারিকেট সৃষ্টি করলে এসময় কারের গতি কমানো মাত্র গাড়ীকে লক্ষ্য করে পর-পর দু’টি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী ছিল পথচারী মুনসুর রহমান। বিষয়টি তাৎক্ষনিক ভাবে নন্দীগ্রাম থানায় অবহিত করলে এস আই চাঁন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে। উল্লেখ্য ইটিপূর্বে মান্না আতোয়ারের ব্যক্তিগত গাড়ী লক্ষ্য করে দূর্বৃত্তরা গত ১৬ নভেম্বর একই কায়দায় ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশের তদন্তের গাফিলতির কারনে সাংবাদিক মান্না আতোয়ারের উপর হামলা কারীরা সনাক্ত হয়নি, এমনকি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন না করায় পূনরায় মান্না আতোয়ারের গাড়ীতে ককটেল নিক্ষেপ করার সাহস পেয়েছে। মান্না আতোয়ার অবিলম্বে দূর্বৃত্তদের আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023