শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বাইডেনের প্রেস টিমের সবাই নারী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস প্রেস টিমে যাদের নাম ঘোষণা করেছেন তাদের সকলেই নারী।

 

দেশটির ইতিহাসে এ প্রথম বারের মতো এ ধরণের উদ্যোগ নেয়া হয়েছে বলে বাইডেন কার্যালয় থেকে বলা হয়েছে।

 

এর মধ্যে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হিসেবে জেন পাসাকির নাম ঘোষণা করা হয়েছে।  পাসাকি (৪১) এর আগে ওবামা-বাইডেন আমলে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালকসহ একাধিক সিনিয়র পদে দায়িত্ব পালন করেছেন।

 

এক বিবৃতিতে বাইডেন বলেছেন, আজ আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি প্রথম বারের মতো হোয়াইট হাউসের সিনিয়র যোগাযোগ দল নারীদের সমন্বয়ে গঠিত হচ্ছে।

 

তিনি আরো বলেন, এই দক্ষ, অভিজ্ঞ জনসংযোগকারীরা বিভিন্ন দৃষ্টিকোন থেকে এবং দেশকে আরো উন্নত করে গড়তে অভিন্ন অঙ্গীকার নিয়ে কাজ করবেন।

 

পাসাকি ছাড়াও আরো ছয় জনকে বিভিন্ন পদে নিয়োগ দেয়া হয়। এর মধ্যে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক হিসেবে বাইডেনের উপ-প্রচার ব্যবস্থাপক কেট বেডিং ফিল্ডকে নিয়োগ দেয়া হয়েছে।

 

হোয়াইট হাউসের উপ-যোগাযোগ পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পিলি তোবার।

 

উল্লেখ্য, এসব নিয়োগে সিনেটের অনুমোদন লাগবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023