শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

করোনা আতঙ্কে শ্রীলঙ্কার করাগারে দাঙ্গায় নিহত ৬

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

করোনা আতঙ্কে কারাগারের ব্যবস্থা উন্নতকরণ ও আগাম মুক্তির দাবিতে শ্রীলঙ্কার একটি কারাগারে কারারক্ষীদের সঙ্গে বন্দিদের সংঘর্ষে অন্তত ছয় জন নিহত ও ৫২ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। শ্রীলঙ্কার কারাগারগুলোতে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। দেশটির উপচে পড়া কারাগারগুলোর প্রায় এক হাজার বন্দি ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। বিবিসি।

 

এর মধ্যেই মহামারী নিয়ে আতঙ্কিত বন্দিরা ব্যবস্থা উন্নতকরণ ও আগাম জামিনে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করছে। পুলিশের মুখপাত্র আজিথ রোহানা জানিয়েছেন, মাহারা কারাগারের কারারক্ষীরা ‘বিশৃঙ্খল পরিস্থিত নিয়ন্ত্রণে বল প্রয়োগ করে’।

 

গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, দাঙ্গা থামাতে কারারক্ষীরা গুলি করে। কারাগারের আশপাশের বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে তারা কারাপ্রাঙ্গণে ‘বিশাল আগুন’ দেখেছেন বলে স্থানীয় সংবাদ প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।

 

আহতদের স্থানীয় রাগামা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশের উপ-পরিদর্শক আজিথ রোহানা বিবিসি সিনহালাকে জানিয়েছেন।

 

মাহারা কারাগারকে ঘিরে নিরাপত্তা জোরদার করার জন্য অভিজাত পুলিশ কমান্ডোদের একটি দলকে দায়িত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি পুলিশের পাঁচটি দলও মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রোহানা।

 

শ্রীলঙ্কার কারাগারগুলোতে কোভিড-১৯ রোগীর সংখ্যা বৃদ্ধির মধ্যেই সম্প্রতি বেশ কয়েকটি কারাগারে দাঙ্গার ঘটনা ঘটেছে।

 

উল্লেখ্য, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কায় শনাক্ত করোনাভাইরাস রোগীর সংখ্যা ২৩ হাজার ৪৮৪ জন এবং এ পর্যন্ত ১১৬ জনের মৃত্যুর কথা জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023