শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

টাঙ্গাইলে মাইক্রোবাস ও গাড়ির সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

টাঙ্গাইলে মাইক্রোবাস ও গাড়ির সংঘর্ষে দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

 

রোববার (২৯ নভেম্বর) গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের এলেঙ্গা জালদো ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

 

নিহতরা হলেন- আনসার সদস্য ছানোয়ার হোসেন (৪০), টোব্যাকো কোম্পানির কর্মকর্তা সবুজ মিয়া (৩৮)। দুজনের বাড়িই গোপালগঞ্জ জেলায়।

 

ওসি কামাল হোসেন বলেন, একটি মাইক্রোবাস ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিলো। রাত দেড়টার দিকে এলেঙ্গা জালদো ব্রিজের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

 

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023