শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

ঘোষিত ফল বাতিল চেয়ে মিশিগানে নতুন মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

শেষ মুহুর্তে মিশিগানে বাইডেনের বিজয় আটকে দিতে চেষ্টা করছে রিপাবলিকান দলের নেতারা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মিশিগান অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রিপাবলিকান পার্টি আরেকটি নতুন মামলা করেছে। রাজ্যটিতে ইমেতধ্যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তবুও বিকল্প পথ খুঁজছে ট্রাম্প সমর্থকরা। খবর ডেট্রোইটের।

 

২৬ নভেম্বর মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার, সেক্রেটারি অব স্টেট জোসলিন বেনসন ও স্টেট ক্যানভাসারস বোর্ডের চেয়ারম্যান জেনেট ব্র্যাডশোর বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। যারা রাজ্যটিতে নির্বাচনের ফলাফল ঘোষণা দিয়েছিলেন।

 

৫৪ পৃষ্ঠার এই মামলার নথি থেকে জানা গেছে, বাদী পক্ষ আদালতকে নির্বাচনের ফল নিরীক্ষা, ব্যালটে অনিয়ম ও জালিয়াতির তদন্ত করতে এবং নির্বাচনে সাংবিধানিক বাধ্যতামূলক কাজ শেষ করার জন্য ৩ নভেম্বরের নির্বাচনী সামগ্রী আদালতের জিম্মায় নিতে বলা হয়েছে।

 

মামলায় আরও বলা হয়েছে, ওয়েইন কাউন্টির ডাকযোগে আসা ব্যালটের বৈধতা ও অভিযোগের পর্যালোচনা করতে একজন বিশেষ মাস্টার নিযুক্ত না করা পর্যন্ত সেক্রেটারি অব স্টেট এবং বোর্ড অব স্টেট ক্যানভাসারদের নির্বাচনী ফলের চূড়ান্ত শংসাপত্র প্রদান থেকে বিরত রাখতে আদালতকে অনুরোধ করা হয়।

 

এ মামলায় ১২ জনেরও বেশি ব্যক্তি হলফনামায় উল্লেখ করেছেন, ডেট্রয়েটের টিসিএফ সেন্টারে ভোট গণনায় জিওপি ভোট চ্যালেঞ্জারদের পর্যবেক্ষণ থেকে বিরত রাখা হয়েছে এবং ডাকযোগে আসা ব্যালট গণনায় যথেষ্ট অনিয়ম হয়েছে।

 

এদিকে মিশিগান রাজ্যের সিনেট কমিটি এবং সেক্রেটারি অব স্টেট জোসলিন বেনসন ঘোষণা দিয়েছেন, ডেট্রয়েটের টিসিএফ সেন্টারে ভোট গণনায় যে সমস্যা দেখা দিয়েছিল, আগামী সপ্তাহে সেই প্রতিবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

 

মামলা দায়েরের একদিন পর ২৭ নভেম্বর ডোনাল্ড ট্রাম্প আবার ডেট্রয়েটে ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন। তিনি জোর দাবি জানিয়েছেন যে, তিনি এখানে জিতেছেন। তার অভিযোগ, মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে প্রকৃত ভোটারের চেয়ে অধিক সংখ্যক মানুষ ভোট দিয়েছেন।

 

ইতিমধ্যে মিশিগানের বোর্ড অব ক্যানভাসাররা নির্বাচনের ফল প্রত্যয়ন করায় সরকারিভাবে জো বাইডেন এখানে নির্বাচিত হয়েছেন। কিন্তু ট্রাম্প ও তার সমর্থকেরা এখনো মামলা বা অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে জয় পাওয়ার আশা করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023