শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

বগুড়ায় করোনায় নতুন শনাক্ত ৪২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ২০০টি নমুনার ফলাফলে নতুন করে ৪২জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২১ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২২জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ৪২জনের মধ্যে সদরের ৩৩জন, শেরপুর ৪, ধুনট ২, সোনাতলা, নন্দীগ্রাম ও গাবতলী  একজন করে।

 

শনিবার সকাল  ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

 

ডা. তুহিন জানান,  ২৬ নভেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ২০০টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনায় ৩৬জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১২টি নমুনায় ৬জনের পজিটিভ এসেছে।

 

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৮হাজার ৭৬৫জন এবং সুস্থতার সংখ্যা ৮ হাজার ৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২০৭জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫৫৫জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023