শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

শীতের দাপট বাড়ছেই, তেঁতুলিয়ায় ৯.৬ ডিগ্রি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

পঞ্চগড় প্রতিনিধি

প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে শীত। দেশের উত্তরের জেলাগুলো শীতের দাপট বাড়ছেই। শীতের আমেজ ছড়িয়ে পড়েছে গোটা দেশেই। সন্ধ্যার পরই হিমেল হাওয়া বইছে। রাত যত বাড়ছে শীতের তীব্রতা বাড়ছে ততই।

 

উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা ইতোমধ্যে নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে তেঁতুলিয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নার্থ রায় জানান, হিমালয়ের হিমেল বাতাসের কারণে এ জেলায় তাপমাত্রা উঠানামা বেশি করে। বেশির ভাগ দিনের বেলাতেও শীতের পাশাপাশি আকাশ মেঘাচ্ছন্ন ও কুয়াশার চাদরে ঢাকা থাকে।

 

 

সকাল থেকে ঘনকুয়াশা আর কনকনে শীতের কামড়ে ইতোমধ্যে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে নিম্ন আয়ের মানুষ। আবার সন্ধ্যা থেকে কুয়াশা ও শিশির বিন্দু শুরু হয়ে সকাল পর্যন্ত স্থায়ী হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদে ঝলমল করলেও শীতের মাত্রা কমছে না।

 

ঋতু বৈচিত্রের দিক থেকে সারাদেশে জেঁকে শীত পড়তে সপ্তাহ দুয়েক বাকি থাকলেও এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বেশ শীত পড়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023