শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি প্যানেলের বিজয়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির নির্বাচন ২০২১ এ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। অপরদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও মহাজোট মনোনীত প্যানেল থেকে একটি সহ সভাপতি, ম্যাগাজিন সম্পাদক ও তিনটি সদস্য পদ অর্জন করেছে। নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট পলাশ খন্দকার জানান, ৩৬৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের মোঃ শফিকুল ইসলাম টুকু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও মহাজোট মনোনীত প্রার্থী মোঃ গোলাম ফারুক পেয়েছেন ২৮২ ভোট। গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রার্থী সাইফুল ইসলাম পল্টু পেয়েছেন ৩৩ ভোট।  ৩১১ ভেট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের মোঃ মাসফিকুর রহমান তালুকদার রুবেল। ২৯৯ ভোট পেয়ে ২য় সহ সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও লমহাজোট মনোনীত প্রার্থী মোঃ হাবিবুর রহমান (৩)। ৩৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের মোঃ রফিকুল ইসলাম (১)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও মহাজোট মনোনীত প্রার্থী মোঃ তবিবুর রহমান তবি পেয়েছেন ১৬৭ ভোট। গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত প্রার্থী আব্দুল লতিফ পশারী ববি পেয়েছেন  ১৬১ ভোট। ৩৫৩ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের মোঃ মাহফুজার রহমান মাসুদ ও ২৬৮   ভোট পেয়ে একই মোঃ সিরাজুল হক নির্বাচিত হয়েছেন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও মহাজোট মনোনীত প্রার্থী মোঃ বজলুর রহমান পেয়েছেন ২৬৫, একেএম রেজাউল হক পেয়েছেন ২৪৭ ভোট। লাইব্রেরী ও সমাজ কল্যাণ পদে ৩৫৫  ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের প্রার্থী মোছাঃ মাহবুবা খাতুন সুখী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও মহাজোট মনোনীত প্রার্থী মোঃ জুয়েল পেয়েছেন ৩১২ ভোট। ৩৫৬ ভোট পেয়ে ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও মহাজোট মনোনীত প্রার্থী মোঃ রিয়াজুল জান্নাত প্রিন্স। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের মোঃ সানাউল সায়েম সুমন পেয়েছেন ৩১৫  ভোট। এছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে ৩৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোছাঃ বেবী খাতুন, ৩৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোছাঃ মিতা খাতুন, ৩৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ জহুরুল ইসলাম জিয়া, ৩২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোছাঃ শিপন খাতুন, ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ রাকিবুল ইসলাম। মোট ৭২০ ভোটারের মধ্যে ৬৯৫ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। শুক্রবার সকাল ৮ থেকে দুপুর ১টা পর্যন্ত গওহর আলী ভবনে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023