শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মায়ের মতোই বিয়েতে সাজবেন বেনজিরকন্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ৩০ বছর বয়সী বাখতাওয়ার ভুট্টো-জারদারি। চলতি মাসের শেষের দিকেই (২৭ নভেম্বর) বাগদান। তিনি পাকিস্তানে প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মেয়ে।

 

আগামী ২৭ নভেম্বর দুবাইয়ের ধনাঢ্য ব্যবসায়ী মাহমুদ চৌধুরীর সঙ্গে বাগদান ও বিয়ে অনুষ্ঠিত হবে বাখতাওয়ারের।

 

বিয়ের দিন কী পরছেন বাখতাওয়ার- এমন প্রশ্ন হাজারও মানুষের। শোনা যাচ্ছে, বাগদানের দিন বিয়ের অনুষ্ঠানে মায়ের মতো করেই বধূ সাজবেন বাখতাওয়ার। যে সাজ মা বেনজির ভুট্টো সেজেছিলেন আশির দশকে আসিফ আলি জারদারির সঙ্গে বিয়ের অনুষ্ঠানে।

 

বিয়ে উপলক্ষে মা বেনজির ভুট্টোর সাজেই সাজবেন বাখতাওয়ারা, এমন গুঞ্জনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে পাকিস্তানের খ্যাতনামা ডিজাইন প্রতিষ্ঠান ‘রেশাম রেভাজ’।

 

১৯৮৭ সালে বেনজির ভুট্টোকে বউ সাজানোর দায়িত্ব তারাই পালন করেছিল। তাতে দেখা যায়, বধূর সাজে বসে আছেন বেনজির ভুট্টো। বেনজির ভুট্টো ২০০৭ সালে আততায়ীদের হাতে নিহত হন।

 

ক্যাপশনে প্রতিষ্ঠানটি লিখেছে, ‘বাখতাওয়ার ভুট্টোর বাগদানের অনুষ্ঠানের জন্য অভিনন্দন। মুহতারামা বেনজির ভুট্টোর মতেই বাখতাওয়ারও রেশাম রেভাজের সাজে নিজেকে সাজানোর সিদ্ধান্ত নেয়ায় আমরা সম্মানিত।’

 

তবে এখন পর্যন্ত রেশাম রেভাজের এই টুইটার পোস্ট নিয়ে বাখতাওয়ার কোনো মন্তব্য করেননি। এমনকি জারদারির দল পাকিস্তান পিপল’স পার্টির পক্ষ থেকেও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023