নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে হাফজে সিরাজুল ইসলাম(২৫) নামে এক যুবককে অপহরনরে পর একটি শ্মশান থেকে হাত-পা বাঁধা অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে।
শনিবার (২১ নভম্বের) সন্ধ্যা ৭ টার দেিক নন্দীগ্রাম পৌরসভার পূর্বকুচাইকুড়ি শ্মশান থেকে তাকে উদ্ধার করে।
হাফজে সিরাজুল ইসলাম সোনাতলা উপজলোর শালিখা পশ্চিমপাড়া গ্রামরে বাচ্চু বেপারীর ছেলে। তিনি বগুড়া শহররে কানছগাড়ি এলাকায় ফাতমো ফজিওথেরাপী সেন্টারে ম্যানেজার হিসাবে কর্মরত।
জানা গেছে, শনিবার বিকেল ৪ টার দিকে হাফেজ সিরাজুল ইসলাম র্কমস্থল থেকে বাহিরে বের হন। এসময় অজ্ঞাত ব্যক্তি নিজেদেরকে ডিবি পুলশি পরিচয়ে সিরাজুল আটক করে একটি সিএনজি চালতি অটো রিক্সায় উঠায়। সেখান থেকে নাটোর রোডে শাকপালা এলাকায় নিয়ে গিয়ে তাকে মটর সাইকলে উঠিয়ে নন্দীগ্রাম পৌরসভার পূর্বকুচাইকুড়ি শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হাত-পা বেঁধে হত্যার চেষ্টা করা হয়। এসময় তার চিৎকার শুনে শ্মশানের পাশ দিয়ে হেঁেট যাওয়া লোকজন এগিয়ে গেলে অজ্ঞাত তিন ব্যক্তি সিরাজুলকে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে দ্রুত সিরাজুল ইসলামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) আব্দুর রশিদ সরকার বলেন, উদ্ধারকৃত সিরাজুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।