শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

অন্য কোনো খাতে ফি নেওয়া যাবে না
স্কুল-কলেজকে শুধু টিউশন ফি নেওয়ার নির্দেশ
রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও টিউশন ফি পুরোপুরি পরিশোধ করতে হবে শিক্ষার্থীদের। তবে শিক্ষার্থীদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট, টিফিন, পুনরায় ভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন বাবদ কোনো ফি নিতে পারবে না বা নিলেও তা ফেরত দিতে হবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে।

 

এমন বিষয় যুক্ত করে টিউশন ফি সংক্রান্ত নির্দেশনা জারি করেছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের স্বাক্ষরে এ নির্দেশনা বুধবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। সার্বিক বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি স্কুল-কলেজগুলো (এমপিওভুক্ত ও এমপিওবিহীন) শিক্ষার্থীদের কাছ থেকে শুধু টিউশন ফি নিতে পারবে। কিন্তু অ্যাসাইনমেন্ট, টিফিন, পুনরায় ভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়নবাবদ কোনো ফি নেওয়া যাবে না।

 

কেউ এ সংক্রান্ত অর্থ আদায় করলে তা ফেরত দেবে অথবা তা টিউশন ফির সঙ্গে সমন্বয় করবে। তবে যদি কোনও অভিভাবক চরম আর্থিক সংকটে থাকেন, তাহলে ঐ শিক্ষার্থীর টিউশন ফির বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় নেবেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের আগের মতো সব ধরনের যৌক্তিক ফি নেওয়া যাবে।

 

অভিভাবকদের অসন্তোষ:করোনা পরিস্থিতির কারণে আর্থিক সংকটে থাকা অভিভাবকরা টিউশন ফি মওকুফের দাবি জানিয়ে আসছিলেন। এ নির্দেশনায় তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

 

তারা বলছেন, এটি একটি গোঁজামিলের নির্দেশনা। এতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষেরই লাভ হয়েছে। আর্থিক সংকটে থাকা অভিভাকদের জন্য এই নির্দেশনা কাজে আসবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023