শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

প্রাথমিকেও অটোপাস!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

সূত্র বলছে, করোনা পরিস্থিতির কারণে নতুন করে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে এ বছর আর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হচ্ছে না। ফলে প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের অটোপাস দেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।

 

এ বিষয়ে জানতে চাইলে ডিপিইর মহাপরিচালক এ এম মনসুর আলম জানান, আমাদের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা না নিয়ে কোন পদ্ধতিতে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে আজ দেশের সকল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভা করা হবে। এরপর একই বিষয় নিয়ে শিক্ষকদের সঙ্গে বৈঠক করে মতামত নেয়া হবে।

 

তিনি বলেন, ‘মাঠ কর্মকর্তা ও শিক্ষকরা যেসকল মতামত দেবেন তা একটি প্রস্তাব আকারে তৈরি করা হবে। সে প্রস্তাব নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিবের সঙ্গে আলোচনা করে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

 

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে এবারের উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষার্থীদের অটোপাশ দেয়া হয়েছে। এসব শিক্ষার্থীর জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এইচএসসির মূল্যায়ন করা হবে। আগামী ডিসেম্বর এই মূল্যায়নের কাজটি করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023