শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

রোমানিয়ায় কোভিড হাসপাতালে আগুন, নিহত ১০

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় উত্তরপূর্বাঞ্চলীয় পিয়াত্রা নিয়ামস কাউন্টি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে দেশটির জরুরি পরিস্থিতি সংস্থা জানিয়েছে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা নিবিড় পরিচর্যা কেন্দ্র সংলগ্ন আরেকটি ঘরে ছড়িয়ে পড়ে।

 

তৃতীয় তলার যে ঘরে আগুনের সূত্রপাত সেখানে আট জনের আর পাশের ঘরে আরও দুই জনের মৃত্যু হয়। তারা সবাই করোনাভাইরাসের রোগী ছিলেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রের অনেক রোগী ভেন্টিলেশনে ছিলেন, জানিয়েছে বিবিসি।

 

আগুনে আরও সাত জন দগ্ধ হয়েছেন এবং তাদের অবস্থা সঙ্কটজনক বলে কর্মকর্তারা জানিয়েছেন। এদের মধ্যে হাসপাতালটির একজন চিকিৎসকও রয়েছেন। রোগীদের উদ্ধার করতে গিয়ে তিনি দগ্ধ হন বলে জানা গেছে।

 

কী থেকে আগুনের সূত্রপাত তা পরিষ্কার হয়নি বলেও জানিয়েছেন কর্মকর্তারা। সরকারি আইন কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার কারণ তদন্ত করে দেখবেন তারা।

 

রোমানিয়ার স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বৈদুতিক শর্ট সার্কিট থেকে’ আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

 

হাসপাতালটির অন্যান্য কোভিড-১৯ রোগীদের ইয়াসি শহরের আরেকটি হাসপাতালে আর আহত চিকিৎসককে রাজধানী বুখারেস্টের একটি হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

 

২০১৫ সালের পর থেকে এটিই রোমানিয়ায় হওয়া সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা। ওই সময় বুখারেস্টের একটি নৈশক্লাবে আগুন লেগে ৬৫ জনের মৃত্যু হয়েছিল।

 

দেশটিতে এ পর্যন্ত শনাক্ত করোনাভাইরাস রোগীর সংখ্যা তিন লাখ ৫৩ হাজার ১৮৫ জন এবং এদের মধ্যে আট হাজার ৮১৩ জনের মৃত্যু হয়েছে।

 

শনিবার দেশটির প্রায় ১৩ হাজার রোগী হাসপাতালগুলোতে ভর্তি ছিলেন, এদের মধ্যে এক হাজার ১৭২ জন হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023