শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

কবর খুঁড়ে লাশের মাথা কেটে নিল দুর্বৃত্ত!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

পাবনা প্রতিনিধি

দাফনের ১৫ দিন পর কবর খুঁড়ে এক বৃদ্ধার মরদেহ তুলে মস্তক কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

 

বৃহস্পতিবার ভোরে লোমহর্ষক এ ঘটনাটি ঘটেছে পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর কেন্দ্রীয় গোরস্তানে। মাথাবিহীন মরদেহটি উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

 

উদ্ধারকৃত মরদেহটি জয়নগর পূর্বপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী ফজিলা খাতুনের (৮৫) বলে নিশ্চিত করেছে তার পরিবার।

 

এর আগে সকালে গোরস্তান কমিটি বিষয়টি জানতে পেরে ঈশ্বরদী থানা ও সলিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবহিত করে। খবর পেয়ে ঈশ্বরদী থানার ওসি নাসির উদ্দীন ও সলিমপুর ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ বাবলু মালিথা ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

গোরস্তান কমিটি সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর শারীরিক অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন ফজিলা খাতুন। ওই দিনই পরিবারের পক্ষ থেকে জয়নগর কেন্দ্রীয় গোরস্তানে তার মরদেহ দাফন করা হয়। কিন্তু দুই সপ্তাহ পর কে বা কারা কবর খুঁড়ে ফজিলা খাতুনের মরদেহের মাথা কেটে নিয়ে যায়।

 

ঈশ্বরদী থানার ওসি নাসির উদ্দীন জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করা হলে মরদেহটি পুনরায় আবার দাফন করা হবে।

 

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে সকালে কবরস্থানে ভিড় করেন এ দৃশ্য দেখার জন্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023