শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

জেরুজালেম পৌরসভায় ট্রাম্পকে চাকরির প্রস্তাব!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

দায়িত্ব পালনকালে একটু অবসর পেলেই গলফ খেলতে ফ্লোরিডার মার-এ-লাগোয় চলে যেতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

এ ছাড়া আরও একটি কাজ করার জন্য অনেক আলোচিত-সমালোচিত তিনি। সেই কাজটা আর কিছুই নয়, কাজের ফাঁকে ফাঁকে একটার পর একটা টুইট করতেন। বলা যায় টুইটের ফাঁকে ফাঁকে কাজ করতেন।

 

এবারের প্রেসিডেন্ট নির্বাচনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যেও তার ব্যতিক্রম দেখা গেল না। একটু একটু করে যখন প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের কাছে হেরে যাচ্ছেন, তখনও গলফ খেলেছেন তিনি।

 

পর্যবেক্ষকরা বলছেন, খুব শিগগির দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছেন ট্রাম্প। তখন আমোদ-প্রমোদ যা খুশি করার অফুরন্ত অবসর পাবেন তিনি।

 

আর এই অবসর সময়টা যেন কাজে লাগাতে পারেন এ জন্য আগভাগেই তাকে চাকরির প্রস্তাব দিয়ে রেখেছে জেরুজালেম পৌর কর্তৃপক্ষ। খবর জেরুজালেম পোস্টের।

 

ফিলিস্তিনিদের এ শহরটি জবরদখল করে রাখা ইসরাইল এ পৌরসভা কর্তৃপক্ষ বলে দাবি করে আসছে।

 

ট্রাম্পের সহয়োগিতার প্রতিদান হিসেবে তাকে পৌরসভার যে কোনো গুরুত্বপূর্ণ পদে চাকরির প্রস্তাব দিয়ে তা জেরুজালেম পৌরসভার নোটিশ বোর্ডে ও নিজস্ব ওয়েবসাইটে আপ করা হয়।

 

সমালোচনার মুখে ওই বিজ্ঞপ্তি পরে প্রত্যাহার করে নেয় জেরুজালেম পৌর কর্তৃপক্ষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023